দোয়ার বাগানاللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ، وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ، وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ، فَإِنَّكَ تَقْدِرُ وَلَا أَقْدِرُ، وَتَعْلَمُ وَلَا أَعْلَمُ، وَأَنْتَ عَلَّامُ الْغُيُوبِ. اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ لِي فِيهِ، وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ، وَاقْدُرْ لِيَ الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِي بِهِঅর্থহে আল্লাহ, আমি আপনার জ্ঞানের উসিলায় আপনার কাছে কল্যাণ কামনা করি, আপনার কুদরতের উসিলায় আপনার কাছে শক্তি প্রার্থনা করি, এবং আপনার মহান অনুগ্রহ প্রার্থনা করি। কেননা আপনি সক্ষম আর আমি অক্ষম, আপনি জানেন আর আমি জানি না, এবং আপনি সকল অদৃশ্য বিষয়ে সম্যক জ্ঞাত। হে আল্লাহ, আপনি যদি জানেন যে এই কাজটি আমার দ্বীন, আমার জীবিকা ও আমার কাজের পরিণামের দিক থেকে আমার জন্য কল্যাণকর, তাহলে এটি আমার জন্য নির্ধারণ করে দিন, আমার জন্য সহজ করে দিন এবং এতে আমার জন্য বরকত দিন। আর আপনি যদি জানেন যে এই কাজটি আমার দ্বীন, আমার জীবিকা ও আমার কাজের পরিণামের দিক থেকে আমার জন্য অকল্যাণকর, তাহলে এটিকে আমার থেকে ফিরিয়ে দিন এবং আমাকেও এ থেকে ফিরিয়ে রাখুন, এবং যেখানেই কল্যাণ থাকুক তা আমার জন্য নির্ধারণ করে দিন, তারপর আমাকে তাতে সন্তুষ্ট করে দিন।
সূত্র:বুখারি

