দোয়ার বাগানاللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَىٰ وَالتُّقَىٰ وَالْعَفَافَ وَالْغِنَىٰঅর্থহে আল্লাহ, আমি আপনার কাছে হিদায়াত, তাকওয়া, পবিত্রতা ও অমুখাপেক্ষিতা প্রার্থনা করি।
সূত্র:মুসলিম
اللَّهُمَّ أَصْلِحْ لِي دِينِي الَّذِي هُوَ عِصْمَةُ أَمْرِي، وَأَصْلِحْ لِي دُنْيَايَ الَّتِي فِيهَا مَعَاشِي، وَأَصْلِحْ لِي آخِرَتِي الَّتِي فِيهَا مَعَادِي، وَاجْعَلِ الْحَيَاةَ زِيَادَةً لِي فِي كُلِّ خَيْرٍ، وَاجْعَلِ الْمَوْتَ رَاحَةً لِي مِنْ كُلِّ شَرٍّঅর্থহে আল্লাহ, আমার দ্বীনকে আমার জন্য সংশোধন করে দিন, যা আমার সকল বিষয়ের রক্ষাকবচ; আমার দুনিয়াকে আমার জন্য সংশোধন করে দিন, যাতে আমার জীবিকা রয়েছে; এবং আমার আখিরাতকে আমার জন্য সংশোধন করে দিন, যেখানে আমার প্রত্যাবর্তন। জীবনকে আমার জন্য সকল কল্যাণে বৃদ্ধির উপায় বানিয়ে দিন, এবং মৃত্যুকে আমার জন্য সকল অনিষ্ট থেকে প্রশান্তি বানিয়ে দিন।
সূত্র:মুসলিম
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِঅর্থহে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত প্রার্থনা করি এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি।
সূত্র:আবু দাউদ ও ইবনে মাজাহ (সহিহ)
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِঅর্থহে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা ও সুস্থতা প্রার্থনা করি।
সূত্র:ইবনে মাজাহ ও তিরমিজি (হাসান)
يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَىٰ دِينِكَঅর্থহে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের ওপর অটল রাখুন।
সূত্র:তিরমিজি (সহিহ)
اللَّهُمَّ أَعِنِّي عَلَىٰ ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَঅর্থহে আল্লাহ, আপনার জিকির করতে, আপনার শুকরিয়া আদায় করতে এবং সুন্দরভাবে আপনার ইবাদত করতে আমাকে সাহায্য করুন।
সূত্র:আবু দাউদ ও নাসায়ি (সহিহ)

