يجمع كفيه ثم ينفث فيهما فيقرأ فيهما: بسم الله الرحمن الرحيم " قل هو الله أحد * الله الصمد* لم يلد ولم يولد* ولم يكن له كفوا أحد ". بسم الله الرحمن الرحيم " قل أعوذ برب الفلق* من شر ما خلق* ومن شر غاسق إذا وقب* ومن شر النفاثات في العقد* ومن شر حاسد إذا حسد ". بسم الله الرحمن الرحيم " قل أعوذ برب الناس* ملك الناس* إله الناس* من شر الوسواس الخناس* الذي يوسوس في صدور الناس* من الجنة و الناس " ثم يمسح بهما ما استطاع من جسده يبدأ بهما على رأسه ووجهه وما أقبل من جسده (يفعل ذلك ثلاث مرات).
তিনি তাঁর দুই হাতের তালু একত্র করতেন, তারপর তাতে ফুঁ দিতেন এবং তাতে পাঠ করতেন: পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে। “বলুন, তিনিই আল্লাহ, [যিনি] এক; আল্লাহ অমুখাপেক্ষী (সবার আশ্রয়স্থল)। তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেওয়া হয়নি, আর তাঁর সমতুল্য কেউ নেই।” পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে। “বলুন, আমি আশ্রয় চাই প্রভাতের রবের কাছে, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, আর অন্ধকার রাতের অনিষ্ট থেকে, যখন তা ছেয়ে যায়, আর গিরায় ফুঁৎকারকারিণীদের অনিষ্ট থেকে, আর হিংসুকের অনিষ্ট থেকে, যখন সে হিংসা করে।” পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে। “বলুন, আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে, মানুষের অধিপতির, মানুষের ইলাহের কাছে, আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে, যে মানুষের অন্তরে [খারাপ] কুমন্ত্রণা দেয়, জিন ও মানুষের মধ্য থেকে।” তারপর তিনি দুই হাত দিয়ে তাঁর দেহের যতটুকু সম্ভব মাসেহ করতেন, মাথা, মুখমণ্ডল ও দেহের সামনের অংশ থেকে শুরু করে (তিনি এমনটি তিনবার করতেন)।
গণনা করতে চাপুন

