নবীর সিরাতপঞ্চম বছরে মুসলিমদের নির্মূল করার জন্য কুরাইশ, গাতাফান ও ইহুদিরা একটি জোট গঠন করল, তখন সালমান ফারসি মদিনার চারপাশে পরিখা খননের পরামর্শ দিলেন। জোটবাহিনী প্রচণ্ড শীতে কয়েক দিন মদিনা অবরোধ করে রাখল, এমনকি মুমিনরা প্রকম্পিত হয়ে উঠলেন এবং প্রাণ কণ্ঠাগত হলো। তারপর আল্লাহ একটি বাতাস ও অদৃশ্য সৈন্যবাহিনী পাঠালেন, এবং বড় কোনো লড়াই ছাড়াই জোটবাহিনীকে ব্যর্থ মনোরথে ফিরিয়ে দিলেন।

